ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-২৫
  • ৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশালে মিনিবাসের ধাক্কায়,কলেজ ছাত্রী নিহত
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর বংশালে মিনিবাসের ধাক্কায় ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী সাদিয়া হাসান (২৩) নিহত হয়েছেন। এঘটনায় তার মা আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটায় বংশালের হোটেল আল-রাজ্জাকের সামনে এদুর্ঘটনা ঘটে।পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান জানান, সাদিয়ার বাড়ি রাজশাহী। শনিবার ভোরে রাজশাহী থেকে একটি ট্রেনে করে তার মাকে নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছান। সেখান থেকে একটি সিএনজিতে করে বংশালে বাসার উদ্দেশে রওনা দেন। সিএনজিটি হোটেল আল-রাজ্জাকের সামনে পৌঁছুলে পেছন দিক থেকে একটি মিনিবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসারা মৃত ঘোষণা করেন। তার মাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার জন্য দায়ি মিনিবাসটিকে এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat