ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ১৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্যামসাংয়ের নির্মিত ক্রোমবুক প্রো বাজারে আসতে যাচ্ছে আগামী এপ্রিলে
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:- অর্ধযুগ পার করল গুগলের ক্রোমবুক। আর এই লম্বা সময়ে গুগল তাদের ক্রোমবুক নির্মাণ করেছে ডেল, অ্যাসার কিংবা স্যামসাংয়ের মতো টেকজায়ান্টের সঙ্গে। স্বল্পমূল্য এবং মধ্যম ধাঁচের স্পেসিফিকেশনের নোটবুক কম্পিউটার হিসেবে ক্রোমবুকের পরিচিত থাকলেও নতুন ক্রোমবুকে সম্মিলন ঘটেছে বেশ শক্তিশালী হার্ডওয়্যারের। এ খবর জানাচ্ছে ফোর্বস। ইন্টেলের কোর এমথ্রি-৬ওয়াই৩০ হেক্সাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ক্রোমবুক প্রোতে। ৪ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ থাকবে এখানে। ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যানড্রয়েড অ্যাপ এখানে চলবে বাধাহীনভাবে।তবে নতুন ক্রোমবুকে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে তার পর্দায়। ২৪০০ x ১৬০০ রেজ্যুলুশনের টাচস্ক্রিন এলইডি পর্দা অ্যাপলের ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে। অন্যদিকে ক্রোমবুক প্রো মাত্র ০.৫৫ ইঞ্চি পুরু এবং ওজন এক কেজির কিছু বেশি। সঙ্গে থাকছে দুটি ইউএসবি-সি পোর্ট। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ব্লুটুথের মতো আইও সুবিধা থাকছে অন্যান্য সাধারণ ল্যাপটপের মতো। অপারেটিং সিস্টেম বরাবরের মতই ক্রোম ওএস।ক্রোমবুকের সঙ্গে থাকবে একটি টাচস্ক্রিন পর্দার উপযোগী পেন, যার ফলে বিভিন্ন অ্যাপ আরো বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। ৩৬০ কোণে বাঁকানো যাবে ক্রোমবুক প্রোকে, যার ফলে ট্যাব হিসেবেও ব্যবহারে কোনো সমস্যা থাকবে না।  গুগলের ক্রোমবুক দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এমনকি অনেক শক্তিশালী পিসি এবং ম্যাকবুকের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা। মার্চ মাস থেকে পাওয়া যাবে ক্রোমবুক প্রো, যার দাম ধরা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat