ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটার আরাফাত সানিকে এক মাসের জামিন দিয়েছেন আদালত
রুমানা চৌধুরী :নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানিকে এক মাসের জামিন দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। সানির আইনজীবী এম জুয়েল আহমেদ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ সানির জামিন শুনানি করা হলে বিচারক এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে আজ সানিকে আদালতে হাজির করা হয়নি।জুয়েল আরো জানান, আজ সানি জামিন পেলেও তথ্যপ্রযুক্তি আইনের আরেক মামলায় বন্দি থাকায় শিগগিরই মুক্তি পাচ্ছেন না।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন।বর্তমানে দুই মামলায় সানি কারাগারে আটক আছেন। এ ছাড়া ১৫ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানির জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন। এ ছাড়া সানির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat