ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মামলার রায়ে ট্রেন দেওয়া হলো কৃষককে
আন্তর্জাতিক ডেস্ক: – ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলায় সম্পুরণ সিং নামের এক কৃষকের জমি অধিগ্রহণ করে রেলপথ বানায় দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। এ জন্য তাঁকে ক্ষতিপূরণও দেওয়া হয়। তবে ক্ষতিপূরণ যথেষ্ট ছিল না, এমন দাবি করে মামলা করেন ওই কৃষক। মামলার রায়ে আদালতের নির্দেশে আস্ত একটি ট্রেন দেওয়া হলো ওই কৃষককে। স্থানীয় সময় গত বুধবার পাঞ্জাবের একটি আদালতে ওই রায় দেওয়া হয়। সম্পুরণের আইনজীবী জানান, পাওনা এক কোটি রুপির বিনিময়ে একটি ট্রেন দেওয়ার নির্দেশ দেন আদালত।তবে মামলায় শুধু ট্রেনই জেতেননি সম্পুরণ। উপরি হিসেবে পেয়েছেন লুধিয়ানা রেলস্টেশনের স্টেশন মাস্টারের অফিসের মালিকানাও। আদালতের আদেশ অনুযায়ী সম্পুরণ ও তাঁর আইনজীবী স্টেশনে পৌঁছে ট্রেনচালকের কাছে ট্রেনের মালিকানাপত্র বুঝিয়ে দেন।সম্পুরণের আইনজীবী জানান, আগামী শনিবারের মধ্যে তাঁরা (রেলওয়ে) পাওনা অর্থ পরিশোধ করতে না পারলে ২০ বগির ওই ট্রেনটি নিলামে তোলা হবে।২০১৫ সাল থেকেই আদালতে লড়ছেন সম্পুরণ। সেখানে তিনি অভিযোগ করেন, অধিগ্রহণ করা জমির দামের তুলনায় তাঁকে কম পরিশোধ করেছিল ভারতীয় রেলওয়ে। সে সময় মামলায় জেতেন তিনি। জেতার পরও পাওনা অর্থ দিতে আপত্তি জানায় রেলওয়ে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জানুয়ারিতে আবারও মামলা করেন সম্পুরণ।ভারতে কিন্তু এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে অনেক কৃষকই মামলা করে ট্রেন জেতার সৌভাগ্য লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat