ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিসরীয় নারী ইমান আহমেদ ওজন কমিয়েছেন ১৪০ কেজি
স্বাস্হ্য ডেস্ক:-  মিসরীয় নারী ইমান আহমেদ। ৫০০ কেজি ওজনের ইমান আহমেদকে ধরা হতো বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। সম্প্রতি ওজন কমাতে যান ভারতে। এরই মধ্যে তিনি কমিয়ে ফেলেছেন ১৪০ কেজি ওজন। গত ১১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই শহরের সাইফি হাসপাতালে ভর্তি হন ইমান। চলতি মাসের শুরুর দিকে তাঁর শরীরে একটি অস্ত্রোপচার করা হয়।বিবৃতিতে হাসপাতালটির চিকিৎসকরা বলেন, ‘ইমানের বর্তমান ওজন ৩৫৮ কেজি। ১১ ফেব্রুয়ারি তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তাঁর ওজন ছিল ৫০০ কেজি।’বিবৃতিতে আরো জানানো হয়, ইমান বর্তমানে দুই ঘণ্টা পরপর তরল খাবার খাচ্ছেন। তাঁকে দিনে সর্বসাকল্যে এক হাজার ৮০০ ক্যালরির খাবার দেওয়া হচ্ছে। তাঁর দেহে ইউরিক এসিডের মাত্রাও বেশ আশঙ্কাজনক। তাঁকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। সম্প্রতি পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কারণে তিনি সাধারণভাবে খাবার খেতে পারছেন না।এ ছাড়া বেশ কয়েক ধরনের জটিলতায় আক্রান্ত ইমান। বাড়তি ওজনের কারণে পক্ষাঘাতের পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ স্নায়ুচাপ ও অনিদ্রায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat