ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসীকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
 কোর্ট রিপোর্টার : –কুমিল্লায় শামসুল হুদা ওরফে শামসু নামে এক প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর হত্যার দায়ে অপহরণ চক্রের নারী সদস্যসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
 
বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন— জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে লিপন ওরফে রিপন মজুমদার ওরফে রিপন (৩২), একই উপজেলার আটগ্রাম মোল্লাবাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে মো. সাহাব উদ্দিন (২২) এবং নারী সদস্য আদর্শ সদর উপজেলার চাঁন্দপুর বৌবাজার এলাকার মফিজুল ইসলামের মেয়ে ও মো. খোকনের স্ত্রী তাছলিমা আক্তার ওরফে সালমা (২৬)।আদালত সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের লতিব শিকদার গ্রামের মৃত পেয়ার আহমেদের ছেলে শামসুল হুদা ওরফে শামসু সিঙ্গাপুরে আসা-যাওয়া করে ব্যবসা-বাণিজ্য করতেন। তাঁর স্ত্রী মমতাজ আক্তার কলিকে নিয়ে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থার একটি বাসায় ভাড়া থাকতেন। ২০১৩ সালের ১০ ডিসেম্বর শামসু সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ওই বাসায় ওঠেন। এর দুদিন পর ১২ ডিসেম্বর দুপুরের দিকে বাসার বাইরে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর তাকে অপহরণ করা হয়েছে এমন খবর দিয়ে একাধিক বিকাশ নাম্বার দিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এরপর অপহরণকারীরা আরও মুক্তিপণ দাবি করে আদায়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে লাশ নগরীর হাউজিং এস্টেট এলাকার ৪নং সেকশনের একটি বাসায় লুকিয়ে রাখে। এদিকে ওই প্রবাসী শাসমুর কোন খোঁজখবর না পেয়ে রহিমা বেগম বাদী হয়ে ১৩ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় জিডি করেন। পরে তার ভাই জসিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat