ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৬
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিজারিয়ান ডেলিভারিতে যৌনতায় সমস্যা
লাইফস্টাইল ডেস্ক:- যে নারীদের সন্তান জন্মদানের সময় সিজারিয়ান পদ্ধতির সাহায্য নিতে হয় তাদের যৌনতায় কিছুটা সমস্যা হয়। বিশেষ করে সন্তান জন্মদানের পর প্রথমদিকের যৌনতায় ব্যথা অনুভব করেন বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, ‘অপারেটিভ বার্থ’ পদ্ধতিতে সন্তান জন্মদানেও শুরুর দিকে যৌনতাতে সমস্যা ও ব্যথা হয়। অস্ট্রেলিয়ার মার্ডক চিলড্রেন্স রিসার্চ ইন্সটিটিউটের গবেষক এলি ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের গবেষণায় সিজারিয়ান ও ভ্যাকুয়ামের সহায়তায় সন্তান জন্মদানের ৬ থেকে ১৮ মাস পরও নারীদের যৌনতার সময় ব্যথার রেকর্ড পাওয়া গেছে।’গবেষণার জন্য বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার মেলবোর্নের ১,২৪৪ জন প্রথমবার সন্তান জন্মদানকারী মাকে পর্যবেক্ষণ করেন। তাদের মধ্যে ৪৯ শতাংশ সন্তান জন্মদানের ক্ষেত্রে ‘ভ্যাজাইনাল‘ পদ্ধতি অবলম্বন করেন। এ ছাড়াও সে নারীদের ৯.৭ শতাংশ সিজারিয়ান পদ্ধতি বেছে নেয় এবং ১৯.৯ শতাংশকে জরুরি প্রয়োজনে সিজারিয়ান করাতে হয়।গবেষণায় দেখা যায়, ৭৮ ভাগ অংশগ্রহণকারীর যৌনতা শুরু হয় সন্তান জন্মদানের তিন মাসের মধ্যে।গবেষণায় প্রকাশিত হয় স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের তুলনায় যারা সিজারিয়ান বা ভ্যাকুয়াম পদ্ধতি ব্যবহার করেন তাদের পরবর্তী ১৮ মাসের মধ্যে যৌনতার সময় ব্যথা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘বিজেওজি : অ্যান ইন্টারন্যাশনাল জার্নাল অব অবস্ট্রিক্স অ্যান্ড গায়নেকোলজি’ জার্নালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat