ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৭
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর জুরাইনে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন বাসার মালিক মো. মুরসালিন (৫৫), হাসান সোহান (৯) ও মো. শাওন (৯) তাদের পরিবারের সাথে ভাড়া থাকে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জুরাইনের মুরাদপুরের ৩৩২ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুরসালিনের ভাতিজা মো. সুমন জানান, বাড়ির গ্যাস ও পানির লাইন পাশাপাশি। গ্যাস লাইনে একটি লিকেজ হয়। সকালে চাচা সেই লিকেজটি স্কচটেপ লাগাচ্ছিলেন। হাসান ও শাওন সেটি দাঁড়িয়ে দেখছিল। এ সময় পানির মোটর ছাড়লে শর্ট সার্কিট হয়। এর ফলে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে তারা তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে মুরসালিনের ২৮ শতাংশ, হাসানের ১৮ শতাংশ ও শাওনের ২২ পুড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat