ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৮
  • ১২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ : এইচটি ইমাম
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। তবে বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়, আগামীতে সব ধরনের নির্বাচনে ইসিকে সহযোগিতা দেয়া হবে। তিনি বলেনে, ‘নির্বাচন কমিশন নতুন ভবনে এসেই কাজ শুরু করেছে। এসেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই শুধু কুসিক নির্বাচন নয় এদেশে যতগুলো নির্বাচন হবে সবগুলোকে সহযোগিতা করব।তিনি বলেন,কুমিল্লায় ১৫/১৬ জন প্রিজাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat