ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ার গাবতলী মডেল থানার ওসির আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আবদুল্লাহ আল হাসান নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে। আজ বুধবার সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।বেলা ১২টায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এসআই আবু জাররা।গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ব্যাপারে জানতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারআরিপুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত চলছে এখনি কিছু বলা যাবে না, পরে কথা হবে বলে ফোনের সংযোগ কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat