ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১১৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুবাইয়ের একটি কারখানার বাংলাদেশি শ্রমিকরা কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় নিয়োগকারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা অর্থ ও খাদ্যহীন অবস্থায় আটকা পড়া ৩০০ শ্রমিকের একটি দলে রয়েছেন। তাঁদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়েছেন এবং কোম্পানি তা নবায়নের কোনো পদক্ষেপ নেয়নি।

বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‘আটকা পড়া শ্রমিকদের মধ্যে ১৬৮ জন বাংলাদেশি। আমরা তাঁদের সাথে যোগাযোগ রাখছি।’

একজন শ্রমিক খালিজ টাইমসকে জানান, তাঁদের কাছে কোনো টাকা এবং খাবার নেই। ‘আমাদের ভিসার মেয়াদ শেষ এবং পাসপোর্ট এখনো নিয়োগকারীর কাছে। আমাদের কাগজ না থাকায় অন্য জায়গায় কাজ করতে পারছি না’

দাতব্য প্রতিষ্ঠান দার আল বের সোসাইটি এক ভারতীয় প্রবাসীর কাছ থেকে পরিস্থিতি জানতে পেরে বুধবার শ্রমিকদের আবাসস্থলে খাদ্য সামগ্রী বিতরণ এবং একটি চিকিৎসা শিবির স্থাপন করেছে।

মনোয়ার হোসেন জানান, এসব শ্রমিক একটি ‘খ্যাতনামা ভারতীয় নির্মাণ কোম্পানিতে’ নিয়োজিত ছিলেন। কোম্পানিটি সম্প্রতি দেউলিয়া হয়ে যাওয়ায় কিছু শ্রমিক ছয় বা আরো বেশি মাস ধরে বেতন পাননি। বেশির ভাগ শ্রমিকের বেতন ৭০০ থেকে দেড় হাজার দিরহামের (প্রায় ১৬ থেকে সাড়ে ৩৪ হাজার টাকা) মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat