ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের,আনুষ্ঠানিক সমাপ্তি
বড়হাট মৌলভীবাজার থেকে:- মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর তিন জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে।বেলা বারটার দিকে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন অভিযানে দুজন পুরুষ আর একজন নারী নিহত হয়েছেন। মনিরুল ইসলাম বলেন বড়হাটে নিহতদের একজন সিলেটের আতিয়া মহলে পুলিশের অভিযান চলাকালে যে বোমা বিস্ফোরণে র‍্যাবের গোয়েন্দা প্রধানসহ সাতজনের মৃত্যু হয়েছে তার নেতৃত্বে দিয়েছে বলে মনে করছেন তারা।তার মতে এ অভিযানটি মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গিদের বোমা হামলায় র‍্যাবের গোয়েন্দা প্রধানসহ যে সাত জনের মৃত্যু হয়েছে তার একটি প্রকৃতি প্রদত্ত বিচার (ন্যাচারাল জাস্টিস)।এর আগে শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিতের পর মনিরুল ইসলাম বলেছিলেন যে ঐ বাড়িটিতে যারা অবস্থান করছেন, তারা এরই মধ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।তিনি বলেন, যখনই সোয়াটের দল অপারেশন শুরু করতে গিয়েছে, তখনই তারা বিস্ফোরণ ঘটিয়েছে। তাই আমরা ধারণা করছি যে তাদের কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে।"এই বাড়িটিতে অপারেশন একটু জটিল, কেননা যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেখানে অনেকগুলো কামরা রয়েছে এবং আরও একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে।"স্থানীয় এক সাংবাদিক জানান আজ শনিবার সকালে অভিযান শুরু করে পুলিশ যার নেতৃত্বে ছিলো সোয়াট টীম।পড়ে সাড়ে দশটার দিকে অন্তত ২৫/৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায় ওই এলাকায়।পরে ১২ টার দিকে ব্রিফিংয়ে মনিরুল ইসলাম জানান ঘিরে রাখা বাড়িটিতে প্রবেশ করে তারা তিনটি মৃতদেহ পেয়েছেন এবং অগ্নিসংযোগে তাদের মৃত্যু হয়েছে। সূত্র :বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat