ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি গ্রামের জঙ্গি আস্তানায় পাওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু
কুমিল্লা প্রতিনিধি: – কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি গ্রামের জঙ্গি আস্তানায় পাওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। শনিবার সকাল নয়টার দিকে এ কাজ শুরু করা হয়। সকাল সাড়ে নয়টা এবং ১০টা ২০ মিনিটে ওই স্থানে একাধিক বিকট শব্দ শোনা যায়। আজও বাড়িটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে। দুপুর নাগাদ নিষ্ক্রিয় করার কাজ শেষ হবে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘অপারেশন স্ট্রাইক আউট’ নামের এ অভিযান।ঘটনাস্থলে রয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন। তিনি সেল ফোনে সাংবাদিকদের জানান, বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে, এগুলো নিস্ক্রিয় করতে কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না।এর আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান শুক্রবার বিকালে স্থগিত করা হয়েছিল। অভিযানে ওই বাড়িতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে দুই জঙ্গির ব্যবহূত কক্ষে ৫ কেজি করে দুটি শক্তিশালী বোমা, চারটি গ্রেনেড এবং দুটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. সফিকুল ইসলাম এসব তথ্য জানান।তিনি আরো জানান, চট্টগ্রামে আটক জঙ্গিদের দেয়া তথ্য ও দেখানোমতে কুমিল্লা কোটবাড়ির গন্ধমতির দক্ষিণ বাগামারা এলাকার গন্ধমতি গ্রামের একটি কবরস্থানের পার্শ্বের ৩ তলা বাড়ির নিচ তলার একটি কক্ষে ২ জন জঙ্গি বসবাস করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে আইন-শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি শনাক্ত করে কক্ষে তালা লাগিয়ে দেয় এবং ওই বাড়িটি ঘেরাও করে রাখে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি এবং বিস্ফোরক দ্রব্যগুলো পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat