ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মোবাইলফোন বিপদজনক ধরণের চিত্তবিক্ষেপকারী
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:এতদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শারীরিক ও মানসিক বিভিন্ন অসুস্থতার কথা শোনা গিয়েছিল। এবার জানা গেল স্মার্টফোনে বুদ হয়ে থাকা প্রজন্ম নিজের মৃত্যুও ডেকে আনছে!
 
রাস্তা পার হওয়ার সময়টাতেও স্মার্টফোনে চোখ রেখে চলার কারণে যুক্তরাষ্ট্রে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। মার্কিন গভর্নরদের হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৬ হাজার পথচারী নিহত হয়েছে যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত ছয় বছরে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে চারগুণ যার অন্যতম কারণ রাস্তা পাড়ি দেয়ার সময় মোবাইল ব্যবহার।প্রতিবেদনে বলা হয়, পথচারীদের মৃত্যুর সংখ্যা বাড়ার অন্যতম কারণটি হচ্ছে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহার। এই আসক্তির কারণে চালক ও পথচারী উভয়েই বেখেয়ালি হয়ে পড়ে। পথচারী নিহতের সংখ্যা বাড়ার অন্য কারণগুলো হচ্ছে, পেট্রলের দাম কমার অর্থনৈতিক উন্নয়নের কারণে অতিরিক্ত গাড়ির চাপ ও মাতাল অবস্থায় গাড়ি চালানো।এর আগে যুক্তরাজ্যের রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অ্যাকসিডেন্ট বলেছিল, মোবাইলফোনকে বিপদজনক ধরণের চিত্তবিক্ষেপকারী হিসেব অভিহিত করে। সোসাইটির রোড সেফটি ব্যবস্থাপক নিক লয়েড বলেন, তরুণ ও কিশোরদের মধ্যে রাস্তায় চলাফেরা করার সময়ে ফোন ব্যবহার করার কারণে ব্যাপকভাবে দুর্ঘটনা ঘটছে। এটা কোনো কনভারসেশন (ফোন), গান শোনা বা বার্তা আদানপ্রদানের কারণে হয়ে থাকতে পারে। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat