ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী বিজিবি-এমপিএফ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু
নিজস্ব প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এবং মায়ানমারের মায়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চিফ অব পুলিশ জেনারেল স্টাফ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার   রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ছয় সদস্যের মায়ানমার প্রতিনিধি দল এবং বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে।বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা।বিজিবির পক্ষ থেকে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।অপরদিকে, মায়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকে সীমান্ত অপরাধ, আটককৃত বাংলাদেশি নাগরিক সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচারের বিষয়টি আলোচনা করা হবে।আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মায়ানমার প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষর শেষে মায়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat