ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল
 স্পোর্টস ডেস্ক: – আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। যার প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ডিউক অব নরফোকের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য ভালোই ব্যাটিং করেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও খেলবেন না মাশরাফি, সাকিব ও মুস্তাফিজ। স্ত্রী অসুস্থ থাকায় দেশে ফিরেছেন মাশরাফি। আইপিএল খেলে দেশে ফিরেছেন সাকিব ও মুস্তাফিজ। এ তিনজনই আজ ইংল্যান্ডগামী বিমানে উঠবেন।প্রথম প্রস্তুতি ম্যাচে না খেললেও এ ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিংয়ে উদ্বোধন করতে পারেন তামিম ইকবাল।গত সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত ১৩৪, সৌম্য সরকারের ৭৩ আর ইমরুল কায়েসের ৪৪ রানের ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ।সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সিরিজের অপর দলটি হলো নিউজিল্যান্ড।১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে আসবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat