ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি,আশুলিয়া: রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবককে (৩২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শুক্রবার ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ী চালা এলাকায় পলমল গার্মেন্টের পেছন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে পলমল গার্মেন্টের পেছনে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবকের পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি ছিল।খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির সিএনএন বিডি ২৪.কমকে বলেন, হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat