ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে ভারত
স্পোর্টস ডেস্ক:-গত আসরের শিরোপাজয়ী হিসেবে কত জাঁকজমকের সঙ্গেই না চ্যাম্পিয়নস ট্রফিতে আসার কথা ভারতের। কিন্তু আইসিসির সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেওয়ার হুমকিই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে দলও ঘোষণা করেনি ভারত। তবে শেষপর্যন্ত অবসান হয়েছে সব নাটকের। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিসিসিআইর পক্ষ থেকে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণার শেষ সময় ছিল গত ২৫ এপ্রিল। এ সময়ের মধ্যেই দল ঘোষণা করেছিল সাতটি দেশ। বাকি ছিল শুধু ভারত। আইসিসির কোনো অনুমতির তোয়াক্কা না করেই দল ঘোষণার বিষয়টি ঝুলিয়ে রেখেছিল ক্রিকেটবিশ্বের অন্যতম এই পরাশক্তি। ফলে শেষ পর্যন্ত তারা অংশ নেবে কি না, সেই আলোচনাও শুরু হয়েছিল জোরতালে। তবে আজ এক বিশেষ সভা শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই জানিয়েছে বিসিসিআই। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বিসিসিআইর বিশেষ সাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে।’ আগামীকাল সোমবার দল ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে বিসিসিআইর বিবৃতিতে।এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ভারতকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৪ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat