ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমিরের ছবিতে সানা শেখ
বিনোদন ডেস্ক: –আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা অনেকটা লটারির টিকিটের মতোই। সবাই অভিনয় করতে চায়, কিন্তু সবাই তো আর লটারি জেতার মতো ভাগ্য নিয়ে জন্মায় না। তবে ফাতিমা সানা শেখকে আপনার ভাগ্যবতী মানতেই হবে। তা না হলে যে চরিত্রের জন্য দীপিকা, আলিয়া, বাণী কাপুরকে ভাবা হচ্ছিল সে চরিত্র কি না নিজেই হেঁটে তাঁর বাড়ি গিয়ে ওঠে? কিন্তু কীভাবে এই চরিত্রের জন্য মনোনীত হলেন তিনি? ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, আমিরের ‘থাগস অব হিন্দুস্তানে’র জন্য যখন ফাতিমা সানা শেখের নাম শোনা গেল তখন বি-টাউনের কেউই নাকি বিস্মিত হননি। যদিও বলিউডের শীর্ষ নায়িকাদের সঙ্গে কথা বলেছিলেন আমির এবং পরিচালক আদিত্য চোপড়া। তবে বাণী কাপুর ছাড়া কেউই ছবিটির প্রতি আগ্রহী হননি যখন তারা শুনতে পেলেন ছবিটি করে তারা নামমাত্র পারিশ্রমিক পাবেন।গণমাধ্যমে প্রকাশিত এর আগের প্রতিবেদনে আলিয়া ভাট তো বলেই বসেছিলেন, তিনি এমন মেয়ে নন, যিনি একটি তারকাকে শুধু সঙ্গ দেওয়ার জন্য চলচ্চিত্রে অভিনয় করবেন। এরপর যুদ্ধ চলছিল বাণী কাপুর এবং ফাতিমা সানা শেখের মধ্যে। আমিরের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন সানা, আর পরিচালক আদিত্য চোপড়ার পছন্দ ছিল বাণী কাপুরকে। এরপর পরিচালক আর নায়কের মধ্যে দীর্ঘ আলোচনা হয় কে ‘থাগস অব হিন্দুস্তানে’র দ্বিতীয় নারী চরিত্রকে ভালো ফুটিয়ে তুলতে পারবেন।সেই আলোচনায় সিদ্ধান্ত হয় ‘থাগস অব হিন্দুস্তানে’র দুটি নারী চরিত্রের দ্বিতীয়টিতে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ। আর প্রথম নারী চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে শ্রদ্ধা কাপুরকে। ছবিটিতে আমির খান ছাড়াও থাকছেন অমিতাভ বচ্চন ও জ্যাকি শ্রফ। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচারিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat