ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৯
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীপুত্র সাফাত আহমেদের বাড়িতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর বনানীতে দ্যা রেইন ট্রি হোটেলে দুই ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ীপুত্র সাফাত আহমেদের বাড়িতে মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে না পেয়ে তার বাবা ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, বেলা ১১টার দিকে গুলশানের ৬২ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে সাফাতকে পাওয়া যায়নি। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।অভিযোগ উঠেছে, গত ২৮ মার্চ বনানীর ২৭ নম্বর রোডের কে ব্লকের ৪৯ নম্বর ‘দি রেইনট্রি’ হোটেলের একটি কক্ষে সারারাত তাদের আটকে রেখে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। ১ মাস পর গত ৪ মে দুই ছাত্রীর একজন এ ঘটনায় থানায় অভিযোগ করেন। এরপর ২ দিন টালবাহানা শেষে গত শনিবার মামলা নেয় পুলিশ। মামলায় ৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন— সাফাত আহমেদ, একুশে টেলিভিশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাইম আশরাফ, পিয়াকো রেস্টুরেন্টের মালিক সাদনান সাকিফ, সাফাত আহমেদের দেহরক্ষী ও তার গাড়িচালক। গত ৬ মে এ ঘটনায় ভুক্তভোগী দুই ছাত্রী থানায় মামলা করেন। পরে ৭ মে রবিবার দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়।এদিকে অভিযোগ উঠেছে, এই মামলায় আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের আটক করছে না। ভুক্তভোগী দুই ছাত্রী অভিযোগ করেছেন, নানাভাবে পুলিশ তাদের হয়রানি করছে। ওদিকে থানায় মামলা দায়েরের পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখির পর সোমবার থেকে পুলিশ নড়েচড়ে বসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat