ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর সংবাদদাতা :- র‌্যাব দিনাজপুরে পৃথক ৩টি অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেন্সিডিল ও ১৭২ পিস ইয়াবা উদ্ধার করে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে বুধবার সকালে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ী, পুরাতন ৬নং ব্লক উপশহর এবং পাঁচবাড়ী রংধনু ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবা ও ১৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় ৪ মাদক ব্যবসায়ী সঞ্জয় সেন গুপ্ত, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলম ও মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-০৮১১) জব্দ করা হয়েছে। এঘটনায় কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat