ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুকুরে গোসল করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থীর নাম জনি (১৯)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত জনির বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে থাকতেন ঢাবির এই শিক্ষার্থী। আজ সকালে তাঁর এক বন্ধুর সঙ্গে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে আসেন। এ সময় জনি হঠাৎ করেই ডুবে যায়। পরে তাঁর বন্ধুর চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা পুকুরে নেমে খোঁজ করেন। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ঢামেকে আনা হলে পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat