ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিনিধি- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে ৫০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে শুল্ক গোয়েন্দারা এক লাখ শলাকা সিগারেট জব্দ করেন। এ ঘটনায় আটক করা হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের আবদুর রহিম (৪০) নামের এক যুবককে। আজ বুধবার শুল্ক গোয়েন্দা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা ফ্লাইট টিজি ৩৩৯-এ অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিম কাস্টমস হলের ৪ নম্বর লাগেজ এরিয়ায় ব্যাগেজ রেখে দূরে ৫ নম্বর বেল্টের কাছে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিলেন। সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। পরে রহিমের ল্যাগেজ স্কানিং করে এক লাখ সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেট তিনটি বড় ব্যাগেজে লুকানো ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। এই সতর্কীকরণ ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। জব্দ করা সিগারেট কোরিয়ার ইজি লাইট ব্যান্ডের। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ ভাগ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat