ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৯
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিশনের নামে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মিথ্যা আশ্বাসে জনগণ সাড়া দিবে না:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভিশনের নামে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মিথ্যা আশ্বাসে জনগণ সাড়া দিবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারও ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জনতা পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া নয়, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন শেখ হাসিনা। এখন সকল হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আইন করে বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন কেউ অপরাধ করে পার পেয়ে যাচ্ছে না। দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনাকে আরও দশ বছর ক্ষমতায় রাখতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
 তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং আসাম্প্রদায়িক হলেই আওয়ামী লীগের সাথে কাজ করার সুযোগ পাবে ছোট দলগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat