ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানে ইফতারির অন্যতম উপকরণ ছোলার দাম বাড়েছে কেজিতে ৭ থেকে ১০ টাকা
 নিজস্ব প্রতিনিধি:-পর্যাপ্ত মজুদের পাশাপাশি আমদানি মূল্য কম, তারপরও বাড়ছে ছোলার দাম। পবিত্র রমজানে ইফতারির অন্যতম এই উপকরণটির দাম গত এক মাসের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ দাম বাড়ার কোনো কারণ নেই। গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু এক মাস আগে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮০ টাকায়।
 সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে সাশ্রয়ী মূল্যে প্রতি কেজি ছোলা ৫৫ টাকায় বিক্রি করলেও তা চাহিদার তুলনায় খুবই কম হওয়ায় খুচরা বাজার থেকে ভোক্তাদের বেশি দরেই ছোলা কিনতে হচ্ছে। অথচ গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা কমিটির সভায় ব্যবসায়ীরা রমজানে পণ্য সরবরাহ ঠিক রেখে দাম না বাড়ানোর অঙ্গীকার করেন।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দুই লাখ ১৫ হাজার টন ছোলা আমদানি করা হয়েছে। যার আমদানির মূল্য ৯৫০ কোটি টাকা। এ হিসেবে প্রতি কেজি ছোলার আমদানি মূল্য পড়ে ৪৪ টাকা। কিন্তু বর্তমানে বাজারে প্রতি কেজি ছোলার খুচরা মূল্য ৮৫ থেকে ৯০ টাকা। অর্থাত্ আমদানির দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ছোলা। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ছোলার আমদানিও বেড়েছে। গত বছর ছোলা আমদানি হয়েছিল এক লাখ ৬৫ হাজার টন। এ হিসেবে চলতি অর্থবছরে গত বছরের ৫০ হাজার টন বেশি ছোলা আমদানি হয়েছে।এদিকে চলতি অর্থবছরে আমদানিকৃত ছোলার ৬০ শতাংশ এনেছে ৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বাধিক ৫৭ হাজার টন ছোলা এনেছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড। এছাড়া সিলভার ডাল অ্যান্ড মিলস লিমিটেড ২৮ হাজার টন, মেসার্স এনআর ট্রেডিং ২৪ হাজার টন, রুবি ফুড প্রোডাক্টস লিমিটেড ১৬ হাজার ৩৪৫ টন, গাজী ট্রেডিং সাড়ে ৯ হাজার টন, ফ্লেটচার ইন্টারন্যাশনাল এক্সপোর্ট লিমিটেড ৮ হাজার ৮০০ টন, লাকী ট্রেডিং প্রায় ৮ হাজার টন, ইসলাম ব্রাদার্স ২ হাজার ৭০০ টন ও রিলায়েন্স করপোরেশন ২ হাজার ৪০০ টন ছোলা আমদানি করেছে।সংশ্লিষ্টরা বলেছেন, দেশে ছোলার পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যটির দাম বাড়াচ্ছে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে ব্যবসায়ীরা উত্সব-পার্বণে পণ্যের দাম উল্টো কমিয়ে দেয়।কাওরান বাজারে একটি জেনারেল স্টোরের বিক্রেতা কবির জানান, পাইকারি বাজারে ছোলার দাম বাড়তি। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে। বর্তমানে পাইকারি বাজার থেকে এক বস্তা ছোলা কিনতে হচ্ছে ৩ হাজার ৯০০ টাকায়। এর সাথে পরিবহন ও অন্যান্য খরচ রয়েছে। কিন্তু এক মাস আগে এক বস্তা ছোলার দাম ছিল ৩ হাজার ৭০০ টাকা। এছাড়া খুব ভালো মানের ছোলার দাম বস্তায় আরো ২০০ টাকা বেশি। তিনি বলেন, পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও ছোলার দাম কমবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat