ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৫-২১
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান ; সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি: – একটি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘হঠাৎ কী কারণে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান, সেটা নিয়ে আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের অভিযানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের সিআরআইয়ের (সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন) অফিস সিলগালা করে দিয়েছিল। তাদের সময় আওয়ামী লীগ অফিসে শুধু অভিযান চালানো হয়নি, দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এসব কি তারা ভুলে গেছে। তখন কি গণতন্ত্র সঠিক ছিল?’ কাদের বলেন, একুশে আগস্টের সমাবেশে সুপরিকল্পিতভাবে যে গ্রেনেড হামলা হয়েছে, সেটা কি গণতন্ত্র? আইভি রহমানসহ ২৩ জনের রক্ত ঝরল, এটা রক্তাক্ত গণতন্ত্র ছিল। দৃষ্টান্ত কারা স্থাপন করেছে? বড় বড় কথা বলে লাভ নেই। গণতন্ত্রের নামে হত্যা নির্যাতন করা হয়েছে। আমাদের পার্টি অফিসের সামনে একুশে ফেব্রুয়ারি সমাবেশ করতে দেয়নি। এটা কি গণতন্ত্র? কাজেই গণতন্ত্রেও নামাবলি পড়ে অতীতের জঘন্য ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা করেছে তা এদেশের মানুষ জানে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat