ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি ফিচার ফোনের দাম প্রায় তিন কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি:- একটা ফিচার ফোনের দাম কত হতে পারে? এক-দুই হাজার নাকি কোটি টাকা! যুক্তরাজ্যের বিলাসবহুল ফোন নির্মাতা ভার্চুর তৈরি একটি ফিচার ফোনের দাম প্রায় তিন কোটি টাকা। দাম শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এ ফোন তৈরি করা হয়েছে, বিলাসবহুল ফিচার ফোন হিসেবে। সারা দুনিয়ায় মাত্র আটজনের জন্য ফোনটি তৈরি করা হবে। তবে যাঁরা এ ফোন নিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে ফরমাশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে দামি ফিচার ফোন বলে কথা! ভার্চু প্রিমিয়াম ফোনটির নাম ভার্চু সিগনেচার কোবরা। এ ফোন লিমিটেড এডিশন। দাম ৩ লাখ ৬০ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ৯০ লাখ টাকা। এর দাম এত বেশি কেন? আর কী বা আছে এতে? ভার্চুর পক্ষ থেকে বলা হচ্ছে-ফিচার ফোন হলে কী হবে, এটার বিশেষত্ব এর নকশায়। ফোনটির কোনা বেয়ে সাপের মতো আকার দেওয়া হয়েছে। এতে বসানো হয়েছে ৪৩৯টি রুবি আর ‘সাপের’ দুই চোখে এমারল্ডস দিয়ে তৈরি। ফোনটিকে আরও সুন্দর করতে এতে সোনা ও ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ফোনের নকশা করেছে ফ্রান্সের জুয়েলারি হাউস বুশেরন। তবে ফিচার ফোন হিসেবে এটি আর দশটা ফিচার ফোনের মতোই। যাঁরা এ ফোনের ফরমাশ দেবেন তাঁদের কাছে বিশেষভাবে হেলিকপ্টারে করে ফোনটি পৌঁছে দেওয়া হবে। গিজচায়না ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফোনটি ৩৮৮টি যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে যার পুরোটা সংযোজন করা হয়েছে যুক্তরাজ্যে। চীনের একটি ই-কমার্স সাইটের মাধ্যমে এটি বিক্রির জন্য আগাম ফরমাশ নেওয়া হচ্ছে। চীনে এই ধরনের মাত্র একটি ফোন বিক্রি করা হবে। ফিচার ফোনে সাধারণত ইন্টারনেট ব্যবহার করা যায় না। এটা দিয়ে ফোন কল করা ও বার্তা পাঠানোর মতো সাধারণ সুবিধাগুলো থাকে। তথ্যসূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat