ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-০১
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপিন্সে যুদ্ধ কবলিত শহরে ভুল বিমান হামলায় ১০ সেনার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিপিন্সের যুদ্ধ কবলিত শহর মারাউইতে সরকারের ভুল বিমান হামলায় তাদেরই ১০ সেনার মৃত্যু হয়েছে। এতে আরও ৮ সেনা সদস্য আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেস্টিতুতো পাদিলা জানান, জঙ্গিদের উদ্দেশে সামরিক বিমান হামলা চালানো হচ্ছিল। ওই সময় মারশেটি-২১১ যুদ্ধবিমান থেকে একটি বোমা ভুলে জঙ্গি ঘাঁটির কাছাকাছি থাকা নিজেদেরই সেনা সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া হয়। দেশটির প্রতিরক্ষা সচিব ডেফলিন লরেঞ্জানা এ ঘটনায় দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেছেন। বিমান হামলায় হতাহতের বিষয়টি তিনিই সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন। সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠন আইএসের অনুগত জঙ্গিদের দৌরাত্ম ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় খুব বেশি বেড়েছে। গত সপ্তাহে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। ফিলিপিন্স সেনাবাহিনী দেশটির প্রধান জঙ্গি নেতাদের একজনকে আটক করার চেষ্টার পর থেকেই মূলত হামলার পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে মারাউই শহর এবং এর আশপাশের এলাকায় জঙ্গি তৎপরতা বেশি থাকায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপ জুড়ে সামরিক আইন জারি করেন। ওই দ্বীপেই মারাউই অবস্থিত। সামরিক আইন জারির পর থেকেই মারাউই থেকে জঙ্গিদের বিতাড়িত করার জন্য সেখানে সশস্ত্র বাহিনী, হেলিকপ্টার এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে ফিলিপিন্স সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat