ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌথ প্রযোজনা ছবি প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান
 নিজস্ব প্রতিনিধি:-আবারো আলোচনায় যৌথ প্রযোজনার বিষয়টি। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভিত্তিক ১৪টি সংগঠন চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের জন্য কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
মুক্তির অপেক্ষায় থাকা নতুন যৌথ প্রযোজনার ছবিগুলো কতটুকু নিয়ম মেনে করা হয়েছে, সেটিও খতিয়ে দেখার কথা বলেন নেতারা। আর শিগগিরই এফডিসির ১৪টি সংগঠন মিলে নতুন একটি কমিটি গঠন করার ঘোষণাও দেয়া হবে বলে জানান নেতারা।
এসব বিষয়ে একেক শিল্পী আবার একেকরকম মত প্রকাশ করছেন। যৌথ প্রযোজনা ছবি প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলছেন, ‘দু-দেশ মিলে যদি যৌথ প্রযোজনা করা যায় তাহলে খুব ভালো। তবে এ ক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে। আমরা যেহেতু একটা দেশ, আর কলকাতা ভারতের একটা রিজিয়ন, তাই অনেক ফাঁকফোকর থেকে যায়।
জয়া আরো বলেন, ‘কিছু ক্ষেত্রে দেখা যায়, কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও আমাদের ভালো সিনেমা ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এটা কখনোই কাম্য নয়। সামঞ্জস্য থাকা প্রয়োজন। আমাদের এখান থেকে যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে, ওখানে কাকপক্ষীও দেখছে না। প্রযোজক পর্যায় থেকেও কোনো উদ্যোগ চোখে পড়ে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat