ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোজায় গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায়
স্বাস্হ্য ডেস্ক:-  রমজান সংযমের মাস। আমরা পুরো মাস রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখতে গিয়ে আমাদের কিছু শারীরিক সমস্যা হয়। এর অন্যতম হচ্ছে গ্যাস্ট্রিক। সারা দিন না খেয়ে সন্ধ্যায় ইফতারে অনেক বেশি পরিমাণে অতিরিক্ত তেলে ভাজা খাবার খেয়ে আমাদের এমন হচ্ছে। আমরা যত পরামর্শই শুনি বা জানি আসলে প্রায় সব বাড়িতেই ইফতারে সেই ছোলা, পিয়াজু, বেগুনি, নানা ধরনের চপ আর কাবাব ছাড়া ইফতার হয় না।আর এগুলো এত বেশি খাওয়া হয় যে, সবচেয়ে প্রয়োজনীয় পানির জন্য পেটে জায়গা থাকে না। ফলাফল গ্যাস্ট্রিক। সারা দিন বুকজ্বালা-অস্বস্তি। এ অবস্থা থেকে মুক্তি পেতে করণীয়:
  • রমজান মাসে অতিরিক্ত না খেয়ে পরিমিত ও সুষম খাদ্য খান।
  • একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প করে খেতে পারেন।
  • ছোলা-মুড়ি পেটে এসিডিটি বাড়ায়। সুস্থ থাকতে এগুলো বাদ দিতে পারেন। সেই সঙ্গে ভাজাপোড়া ও মশলাযুক্ত খাবার কম খান।
  • ইফতারে চিকেন স্যুপ খাওয়া যায়, তবে ঝাল না দিয়ে। কিছু সবজি রাখতে হবে প্রতিদিনের রাতের খাবারে ও সেহরিতে।
  • রোজাদারদের পর্যাপ্ত পানি পান করা উচিত।
  • অনেকের দুধ খেলে গ্যাস্ট্রিক হয়, একটু দই খেতে পারেন।
  • ইফতারে ফলের জুসের সঙ্গে দই দিয়ে তৈরি লাচ্ছিও রাখতে পারেন। তবে চিনি কম দেবেন। ভালো হয় যদি মিষ্টির জন্য মধু ব্যবহার করা যায়।
  • প্রতিদিন ইফতারের পর নিয়ম করে একটু আদা কুচির সঙ্গে কয়েক ফোঁটা মধু খেতে পারেন, তা হলে হজমশক্তি ভালো হওয়ার পাশাপাশি খাবার দ্রুত হজমে সাহায্য করবে। গ্যাসও হবে না।
  • জিরা পেট খারাপ, পেটে ব্যথার মতো সমস্যা নিমেষে ঠিক করে দিতে পারে/ এক চা-চামচ জিরা গুঁড়া হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পান করুন।
  • তুলসী পাতা পেটের সমস্যা দূর করার জন্য দারুণ উপযোগী/ তুলসী। পাতা থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যায়।
  • ইফতার থেকে সেহরির সময়ের মধ্যে কম হলেও দুই লিটার পানি পান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat