ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৯
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই নীতিমালা অনুযায়ী, অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখভাল করবে। সংবাদপত্রের অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই। আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান। সচিব বলেন, যেসব সংবাদপত্র ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত, সেসব সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নতুনভাবে নিবন্ধন করতে হবে না। তবে বিষয়টি কমিশনকে জানাতে হবে এবং নিবন্ধন ফি দিতে হবে। এই ফি নির্ধারণ করবে সম্প্রচার কমিশন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিমালা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ১ হাজার ৮০০-র মতো অনলাইন গণমাধ্যম আছে। এর মধ্যে কিছু অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আজকের সভায় বাংলাদেশ চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন, কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন এবং অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩-এর সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat