ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন
নিজস্ব প্রতিনিধি:-জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানির কথা রয়েছে।খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া জানান, গত ৮ জুন পাঁচ সাক্ষীর জেরা করার অনুমতি চেয়ে করা একটি আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। এই আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের পক্ষে হাইকোর্টে আজ রিভিশন আবেদন করা হয়েছে।জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচার কাজ চলছে। মামলায় দুদকের পক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আপিল বিভাগের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat