ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্না চরিত্রে টাইগার শ্রফ
বিনোদন ডেস্ক:-বলিউডে টাইগার শ্রফের আগমন খুব বেশি দিন না হলেও এরই মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। বিশেষ করে অসাধারণ নাচের মাধ্যমে তিনি মুগ্ধ করছেন সবাইকে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার টাইগার শ্রফ অভিনীত সম্পূর্ণ নাচকেন্দ্রিক ছবি ‘মুন্না মাইেকেল’ মুক্তি পেয়েছে।মুক্তির পর ছবিটি বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে। অবশ্য ছবির ট্রেইলার আর গান প্রকাশের পরপরই ধারণা করা হচ্ছিল বক্স অফিসে হিট করবে ছবিটি। বলিউড বক্স অফিস ডট কমের তথ্যমতে ৪৫ কোটি রুপি বাজেটের ছবিটি ভারতে প্রায় তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথম দিনে ছয় কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা চলতি বছরের বলিউডে মুক্তি পাওয়া প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দশম ছবি।টাইগার শ্রফ ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, নিধি আগারওয়াল। প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের পাগল ভক্ত মুন্নাকে নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। এই মুন্না চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। অপরদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয় করেছেন একজন গ্যাংস্টারের চরিত্রে। যিনি নাচ শিখতে খুব আগ্রহী। মুন্না তাঁর নাচের শিক্ষক। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে নিধি আগারওয়ালের।ইরোজ ইন্টারন্যাশনাল এবং ভিকি রজনী প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সাব্বির খান। ‘হিরোপান্তি’, ‘বাঘি’ ছবির পর টাইগার শ্রফকে নিয়ে এটি সাব্বির খানের তৃতীয় ছবি। বলিউড বক্স অফিস জানিয়েছে, ছবিটি ৫৫ কোটি রুপি ব্যবসা করলে হিট ছবির তকমা লাগবে। এখন দেখার বিষয় সপ্তাহের বাকি দিনগুলোতে ‘মুন্না মাইকেল’ কতটা ব্যবসা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat