ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:-ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে  নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়।তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে তিন সেনা আহত হন। পরে দ্রুত তাঁদের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়।সেনা মৃত্যুর পরও শোপিয়ানে সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি চলছে।এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে আজ সকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তাঁর এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat