ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো:- চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যাংককলোনী এলাকায় আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ বাবা নিজাম উদ্দিনকে (৫০) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকেলে অভিযুক্তকে গ্রেফতারের পর শিশু কন্যা ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে পাঠানো হয়। পরে মহানগর ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নিজাম উদ্দিন চট্টগ্রাম জেলার মীরসরাই থানার তালবাড়িয়া গ্রামের মৃত আশোতোষের ছেলে। সে চান্দগাঁও সিএনবিস্থ একটি সাবান কারখানায় কাজ করে।মামলার বাদী শিশু কন্যা ইসরাত জাহান জেসমিনের মা রুজি আকতার জানায়, আমার পূর্বের স্বামী সাত বছর আগে মারা গেলে আমি আমার মেয়ে ইসরাতকে নিয়ে দুই বছর আগে বর্তমান স্বামী মো. নিজামকে বিয়ে করি। সেই থেকে মেয়েকে নিয়ে ইপিজেড থানাধীন ব্যাংককলোনীস্থ আমির সাধুর বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করছি।তিনি বলেন, গত ২৫ জুলাই (মঙ্গলবার) প্রতিদিনের মতই আমি আমার মেয়ে ইসরাতকে বাসায় রেখে সকাল ৬টা নাগাদ বের হয়ে দুপুর ২টা নাগাদ বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখি আমার মেয়ে খুব কান্না করছে। জানতে চাইলে ইসরাত জানায় দুপুরের দিকে তার সৎ পিতা নিজাম তাকে ধর্ষণের চেষ্টা করে এবং তাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। এ সম্পর্কে স্বামী নিজামকে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি ব্যাপারটি নিয়ে আমার আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে মামলা দায়ের করি।ইপিজেড থানার সেকেন্ড অফিসার জাহেদ উল্লাহ জামান জানায়, বুধবার সকাল ৯টার দিকে মেয়েটির মা রুজি আকতার বাদী হয়ে থানায় এসে সৎ পিতার বিরুদ্ধ ধর্ষণের চেষ্টা নিয়ে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ দুপুর সাড়ে ১২টা দিকে অভিযুক্ত সৎ বাবা নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat