ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৬
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মাবতী’ চলচ্চিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে
বিনোদন ডেস্ক:- সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবি নিয়ে জল কম ঘোলা হয়নি। ছবির শুটিংয়ের সময় দুবার দুর্ঘটনা ঘটেছে। ‘পদ্মাবতী’ চলচ্চিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে বানসালির কুশপুতুল দাহ করেছেন করনি সেনারা। একবার শুটিং সেটে আগুনও লেগেছিল। এসব ঘটনায় বাধাগ্রস্ত হয়েছে ছবিটির কাজ। ফলে ছবিটির বাকি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয় মাস অতিরিক্ত সময় প্রযোজক সংস্থার কাছে চেয়েছিলেন পরিচালক বানসালি। ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল চলতি বছরের ১৮ নভেম্বর। কিন্তু বানসালি ছবির শুটিংয়ের শেষ অংশ ও সম্পাদনার কাজ সুষ্ঠুভাবে করে ছবিটিকে ২০১৮ সালে মুক্তি দিতে চেয়েছিলেন।বানসালির সেই আর্জিকে মঞ্জুর করেনি ছবিটির সহ-প্রযোজনা সংস্থা ‘ভায়াকম ১৮’। বরং নির্ধারিত সময়েই ছবিটি মুক্তি দেওয়ার দাবি তুলেছেন ভায়াকমের কর্তাব্যক্তিরা।মুম্বাই মিররকে ‘ভায়াকম ১৮’-এর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়,“পদ্মাবতী’ ছবির প্রযোজনা সংস্থা ‘ভায়াকম ১৮’ ছবিটিকে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়ার বিষয়ে অনড়।”অন্যদিকে, ‘ভায়াকম ১৮’ এর একজন মুখপাত্র বলেন, ‘পদ্মাবতী’ নভেম্বরের ১৮ তারিখেই মুক্তি পাবে’।তা ছাড়া বক্স অফিসে অনুরাগ বসুর ‘জাগগা জাসুস’-এর মুখ থুবড়ে পড়ার জন্য দেরি করে মুক্তি পাওয়াটাকে দায়ী করেছে ‘ভায়াকম ১৮’। তাই তাঁরা চান না ‘পদ্মাবতী’র ভাগ্য ‘জাগগা জাসুস’-এর মতো হোক।‘পদ্মাবতী’র একটি অংশের শুটিং এখনো চলছে। ছবির সেই দৃশ্যগুলোতে শুটিং করছেন রণবীর সিং ও অদিতি রাও হায়দারি। রানি পদ্মাবতীর উপাখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ‘পদ্মাবতী’ ছবিটি। ছবিটিতে রণবীরের চরিত্রের নাম আলাউদ্দিন খিলজি। ছবিটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। অন্যদিকে, মেওয়ারের শাসক রাজা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শহিদ কাপুর। আর ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat