ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৮-১১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখন থেকে দেশে তৈরি করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি:  – উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখন থেকে দেশে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত বন্ধ থাকলেও আগামীতে দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহায়তায় স্মার্টকার্ড উৎপাদন করা হবে। এক্ষেত্রে বিএমটিএফকে সহযোগিতা করবে ‘টাইগার আইটি’ নামের একটি দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান।২০১৮ সালের জুনের মধ্যে সব ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতদিন স্মার্টকার্ড সরবরাহকারী ফ্রান্সের প্রতিষ্ঠান ‘ওবের্থার টেকনোলজিসে’র (ওটি) সঙ্গে সম্প্রতি সম্পর্কের ইতি টেনেছে নির্বাচন কমিশন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত ছয়মাস সময় বাড়ানোর আবেদন এবং ওই আবেদন বিবেচনার জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীর চিঠিও আমলে নেয়নি কমিশন।এ বিষয়ে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড সরবরাহ করতে পারেনি ফ্রান্সের প্রতিষ্ঠানটি। ছয়মাস সময় বাড়ানোর আবেদন করলেও কমিশন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে কমিশন নিজেরাই দেশীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় স্মার্টকার্ড উৎপাদন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat