ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-১২
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই তার এই টুঙ্গিপাড়া সফর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর ৪২তম মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশাবলীও পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড অনার প্রদান করবে। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন বলেও জানানো হয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat