ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৮-১২
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতু
সুলতানা রাজিয়া শামিমাঃ-রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতু। টানা বর্ষণের ফলে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার বিকেল পর্যন্ত প্রায় আড়াই ফুট পানির নিচে তলিয়ে যায় সেতুটির পাটাতন। ফলে বন্ধ করে দেওয়া হয়ে পর্যটক প্রবেশ।হ্রদের পানি বাড়ায় শুধু ঝুলন্ত সেতুটিই নয়, ডুবে গেছে জেলার বাঘাইছড়ি, লংগদু, কাপ্তাই, ফারুয়া ও সাজেকের নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকা।বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, পুরাতন মারিশ্যা, পশ্চিম মুসলিম ব্লক, কলেজপাড়া, হাজীপাড়া, উগলছড়ি, লাল্যাঘোনা এফ ব্লকসহ বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। সেখানে প্রায় এক হাজার মানুষ এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম জানান, ওই উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়কেই আপাতত আশয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদে সরে আসার জন্য অনুরোধ করা হয়েছে।রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতুটি ডুবে যাওয়ার পর আমরা পর্যটক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছি। আশা করছি, শিগগির হ্রদের পানি কমে যাবে এবং সেতুটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat