ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গেমপ্লান সাজাতে কিছুটা সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক: – এক সপ্তাহ আগে ঢাকায় এলেও ম্যাচ প্র্যাকটিস করতে পারেনি অস্ট্রেলিয়া। এ ছাড়া বাংলাদেশের আবহাওয়া নিয়ে বেশ ঝামেলায় রয়েছেন দেশটির ক্রিকেটাররা। এবার পিচ নিয়ে ধাঁধায় পড়ে গেছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। মিরপুরের কোন উইকেটে খেলা হবে সেটা জানে না কোনো দলই। তবে পিচ নিয়ে আগ্রহের কমতি নেই সফরকারীদের। কোন পিচে খেলা হবে সেটা জানতে মুখিয়ে আছেন স্টিভেন স্মিথ। তবে মিরপুরের ঢেকে থাকা উইকেট দেখে বোঝার উপায় নেই কোনটিতে খেলা হবে। তাই নিজেদের গেমপ্লান সাজাতে কিছুটা সমস্যা হচ্ছে সফরকারীদের। ধরেই নেওয়া হচ্ছে, মিরপুরে স্পিনিং উইকেট বানাবে বাংলাদেশ। তাই সাকিব-তাইজুল-মিরাজদের সঙ্গে যুদ্ধ করতে হবে নাথান লায়নকে। আর উইকেট নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এই স্পিনারই। শুক্রবার সকালে পিচ দেখতে মিরপুরে এসেছিলেন তিনি। তবে কোন পিচে খেলা হবে সেটা বুঝতে পারেননি। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে উইকেট সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। টাইগার কোচও তাঁকে পরিষ্কার ধারণা দিতে পারেননি।নাথান লায়ন বলেন, ‘আমি উইকেট দেখেছি তবে ঠিক বুঝতে পারছি না ম্যাচে এটা কেমন আচরণ করবে। আমি বাংলাদেশের কোচের কাছেও জানতে চেয়েছিলাম। তবে তিনিও আমাকে কিছু বলেননি। তবে যাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বসেন এই স্পিনার। তিনি বলেন, ‘আমরা জানি, এখানে স্পিননির্ভর পিচই পাওয়া যাবে। যত দ্রুত সম্ভব আমাদের মানিয়ে নিতে হবে। আশা করছি সিরিজটা আমাদেরই হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat