ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিন্ন সুরে সালমা
বিনোদন ডেস্ক:-পবিত্র ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা সালমার কণ্ঠে প্রথম রক ঘরানার গানের লিরিক ভিডিও। নতুন রক গানটির শিরোনাম ‘আউলা প্রেম’। ঈদের ঠিক দুদিন আগে গানটিতে কণ্ঠ দেন সালমা। জে কে মজলিসের সুর ও সংগীতে গানটি লিখেছেন আলোচিত গীতিকার জিয়াউদ্দিন আলম। ফোক লিরিকে রক মিউজিক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সালমা। ‘আউলা প্রেম’ গানটি নিয়ে সালমা বলেন, ‘গত ঈদে প্রথম আমার গানের ভিডিও প্রকাশ হয়েছে । খুব ভালো সাড়া পাচ্ছি। যে ধরনের গান গেয়ে আমি সালমা হয়েছি, সেগুলো থেকে বেরিয়ে একটু অন্য রকম কাজ করার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। জিয়াউদ্দিন আলম ভাই অনেক ভালো একটি গান লিখেছেন এবং অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন জে কে মজলিস। গানটির মিউজিক ভিডিও এই মাসের মধ্যে শুটিং করব। মিউজিক ভিডিওর প্রস্তুতি চলছে। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব।’ এ ছাড়া সালমা নতুন আরেকটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। ‘আশায় আশায় মনের’ শিরোনামে একটি গানের ভিডিও শুটিং কিছুদিন আগে হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগির এডবক্সের ইউটিউবে মুক্তি পাবে। হঠাৎ এ রকম গানে আগ্রহী কেন হলেন—সে বিষয়ে সালমা বলেন, ‘মনে হলো, আমি নিজে তরুণ। তরুণদের জন্য কিছু গান করি। এখন থেকে নিয়মিত এ রকম কিছু কাজ করতে চাই। সব শ্রেণির শ্রোতার সঙ্গে থাকতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat