ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-১১-১১
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে,তখনই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে
নিজস্ব প্রতিনিধি:- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখনই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। আজ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। সরকার সাধ্যমত দেশের কৃষকদের সাহায্য করে। এ কারণে আমরা হই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ কখনও খাদ্যেস্বয়ংসম্পূর্ণ বা উদ্ধৃত্ত হতে পারেনি।তিনি বলেন, বিএনপি জোট সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনে নামা কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সারের দাবিতে রাস্তায় নামতে হয় না, প্রয়োজনের সময় কৃষকরা হাতে সার পেয়ে যায়। বিএনপি কৃষককে গুলি উপহার দিয়েছিল, আর আমরা গুলি নয়, কৃষকদের বাড়িতে সার পৌছে দেই।এর আগে শিল্পমন্ত্রী ৭১ লাখ টাকা ব্যয়ে আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat