ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কয়েলের আগুনে একজনের মৃত্যু
নিজস্ব  প্রতিনিধি:-চট্টগ্রামে কয়েলের আগুনে দগ্ধ শফিকুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।নিহত শফিকুল মুরাদনগর থানার লাজুর গ্রামের মাস্টারপাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি নগরীর গরিবুল্লাহ শাহ (র.) মাজার, ডেবার পাড় এলাকায় টিনের ছাউনির ঘরে থাকতেন। নিহত শফিকুলের ছোট ভাই মো. সোহেল জানান, রোববার রাতে মশার কয়েল জ্বালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন ভাই। ঘুমন্ত অবস্থায় সোমবার ভোররাতে অগ্নিদগ্ধ হন তিনি। পরে সকালে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শফিকুলকে সকালে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।তার পেটসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছিল বলে জানান এএসআই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat