ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-১২-০২
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন
নিজস্ব  প্রতিনিধি:- আজ শনিবার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞাসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথির বক্তব্য দেবেন।সম্মেলনে সারা দেশ হতে প্রায় দেড় হাজার বিচারক যোগ দেবেন। অংশ নেওয়া বিচারকরা কর্মস্থলে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে তুলে ধরবেন। পরদিন সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বিচার বিভাগে আরও গতিশীলতা আনতে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন রাতে বঙ্গভবনে নৈশভোজে যোগ দেবেন বিচারকরা।অধস্তন আদালতের বিচারকদের নিয়ে প্রতি বছরই জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের আদালতসমূহে বিচারাধীন মামলার সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে মামলা জট নিরসনে বিচারকদের কার্যকর ভূমিকা পালনে দিক নির্দেশনা দেওয়া হয়।সুপ্রিম কোর্টের সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আদালতসমূহে ৩২ লাখ ১৭ হাজার ৫৩৫টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে জেলা ও দায়রা জজ আদালতসহ সকল প্রকার ট্রাইব্যুনাল, ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ২৭ লাখ ৫৩ হাজার ৮৯০টি। আর উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৩১৯টি মামলা। এই সময়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৬১টি। মামলা দায়ের ও পুনরুজ্জীবিত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৫৬টি।২০১৬ সালে আদালতসমূহে বিচারাধীন মামলার সংখ্যা ছিলো ৩১ লাখ ৫৬ হাজার ৮৭৮টি। ওই বছর নিষ্পত্তি হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ৫৬৩টি। আর মামলা দায়ের ও পুনরুজ্জীবিত হয়েছে ১৪ লাখ ৫ হাজার ২টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat