ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০১-২২
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমার ব্যক্তিগত সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীকে কেন পুলিশ গ্রেফতার করেছে আমি জানি না
নিজস্ব প্রতিনিধি:- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। শিক্ষামন্ত্রী সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীকে কেন ডিবি পুলিশ গ্রেফতার করেছে আমি জানি না। এ বিষয়ে খোঁজ-খবর নিতে অ্যাডমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা যদি অপরাধী হয় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিও) মোঃ মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিনকে রবিবার রাতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আগে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, না, এর আগে তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে বলে এখন তো আমরা শিওর হলাম। নিশ্চয় তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা কোর্টে প্রমাণ হবে, তার শাস্তি হবে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশের হাতে আটক মোতালেব নিজের ব্যক্তিগত কর্মকর্তা হলেও এখন আর তাকে কোনো সহযোগিতা করা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যা হওয়ার তাই হবে, আমরা এটা বরদাস্ত করব না। আমরা কোনোভাবেই বলব না যে আমার এখানে, মন্ত্রণালয়ে কাজ করে তাই তাকে আমরা সহযোগিতা করব, মোটেই করব না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat