ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০১-২২
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে ঢাবি ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে এক ঢাবি ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বড়ালু গ্রামে শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহমেদ (২০) নামের ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত পারভেজের বাড়ি রূপগঞ্জের বড়ালু গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।জানা গেছে, পারভেজ আহমেদ স্থানীয় মেঘনা শ্রমজীবী সমবায় সমিতিতে খণ্ডকালীন চাকরি করতেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে কে বা কারা তাকে মোবাইলে কল করে ডেকে নিয়ে যায়। বলা হয়, পারভেজকে এসে সমিতির টাকার হিসাব বুঝিয়ে দিতে হবে এবং এরপর থেকেই তিনি লাপাত্তা।অতঃপর এদিন সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির জাহাঙ্গীর, সোহাগ ও শারমিনকে আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat