ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার সেনাদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত
কায়সার হামিদ মানিক,উখিয়া প্রতিনিধি:-মিয়ানমার সেনাদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (২৩) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
উপজেলার ছনখোলা এলাকায় ৪৩নং পিলারের কাছে শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, বদিউর রহমান শনিবার দুপুরে ৪৩নং পিলারের কাছে জমি চাষাবাদ ও দেখাশোনা করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মিয়ানমার সেনাদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বদিউরের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat