ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০২-১০
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভায়াগ্রা স্প্রে ও ২৮ বিদেশি সিগারেট আটক
নিজস্ব প্রতিনিধি: - হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাকেট ভায়াগ্রা স্প্রে ও ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে এই অভিযান চালানো হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তররে মহাপরচিালক ড. মইনুল খান জানান, গত রাতে কুয়েত থেকে একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে করে কিছু অবৈধ সামগ্রী আসছে বলে তাঁদের কাছে খবর আসে। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজ পাওয়া যায়। লাগেজ দুটি খুলে ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলো ৩.০৩ ও বেনসন ব্র্যান্ডের। শুল্ককরসহ জব্দ এসব পণ্যের দাম প্রায় ১১ লাখ টাকা বলেও জানান মহাপরিচালক।মইনুল খান আরো জানান, বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী ভায়াগ্রা আমদানির জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। এ ছাড়া সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat