ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০১
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-চাঁদপুরের জনসভায় দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’ তিনি আরো বলেন, ‘নৌকা আপনাদের মার্কা।’আজ রোববার চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, মেরে ফেলার ও চেষ্টা করা হয়েছে,বেঁচে গেছি। এখন লক্ষ্য একটাই, বাংলাদেশকে উন্নত করা।’শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী আর বিএনপি ক্ষমতায় এলে হয় দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের হাতে যারা বাংলাদেশের পতাকা তুলে দেয়, তারা দেশের উন্নতি চায় না।’শেখ হাসিনা বলেন, ‘নৌকা আপনাদের মার্কা। নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’চাঁদপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে পর্যটনের সুযোগ আমরা করে দেবা। নৌ ভ্রমণের জন্য এলাকাটা সুন্দর।’এর আগে সকালে দিনব্যাপী সফরে চাঁদপুর পৌঁছান প্রধানমন্ত্রী। হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের (কমডেকা) উদ্বোধন করেন তিনি।প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। তিনি আট বছর পর চাঁদপুর সফরে যান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat