ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার পার্কের এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আদালত একইসঙ্গে দুর্নীতির অভিযোগে পার্ককে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে পার্কই প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া দেশটির ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যাকে গত বছর দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়। রায়ে বিচারক কিম সিউ উন বলেছেন, ‘বিবাদী জনগণের আস্থা রাখা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছে এবং পরিণতিতে রাষ্ট্রীয় বিষয়ে ব্যাপক বিশৃঙ্খলা বয়ে নিয়ে এসেছেন এবং প্রেসিডেন্টকে অভিশংসনের মুখে ফেলেছেন, যা ছিল অগ্রহণযোগ্য।’ রায়ে বলা হয়েছে, বান্ধবী চই সুন সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ২৩ দশমিক ১ বিলিয়ন উন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে। সরকার পক্ষ শাস্তি হিসেবে পার্কের ৩০ বছরের কারাদণ্ড ও ১১৮ দশমিক ৫ বিলিয়ন উন জরিমানা ধার্য্যের আবেদন করেছিল আদালতে। গত বছরের মার্চ থেকে কারাগারে থাকা ৬৬ বছরের পার্ক সম্পর্কে আদালত বলেছে, তার মধ্যে এই কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। কিন্তু তিনি এর পরিবর্তে বান্ধবী চই ও তার সচিবদের ওপর দায়ভার চাপানোর চেষ্টা করেছেন। বিচারক কিম বলেন, ‘আমরা তাকে গুরুতরভাবে দোষী সাব্যস্ত করা ছাড়া অন্য কিছুই করতে পারিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat